• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদির বিরুদ্ধে হুতির নতুন অস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক
  ২৪ অক্টোবর ২০২৬, ১১:১৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সৌদি আরবের বিরুদ্ধে নতুন এক কৌশল নিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে তাদের এই অস্ত্র কোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, বরং যুক্তরাষ্ট্রের যৌন অপরাধী ও অর্থলগ্নিকারী জেফরি এপস্টিনের নাম। এপস্টিনের সঙ্গে সৌদি রাজপরিবারের সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগাযোগ এবং পবিত্র কাবার গিলাফসদৃশ কাপড় উপহার দেওয়ার তথ্যকে কাজে লাগিয়ে সৌদি আরবের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে গোষ্ঠীটি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক সপ্তাহ ধরে এপস্টিনের সঙ্গে সংশ্লিষ্ট যেসব নথি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বিভিন্ন ধাপে প্রকাশ করেছে, সেগুলোর নির্দিষ্ট কিছু তথ্যকে প্রচারের কেন্দ্রে রেখেছে হুতিরা। এসব নথিতে সৌদি রাজদরবারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের এপস্টিনকে কাবার গিলাফের নকশা ও আবরণসংবলিত কাপড় উপহার দেওয়ার তথ্য রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইয়েমেনের বড় একটি অংশের নিয়ন্ত্রণে থাকা হুতিরা বিবৃতি, ভিডিও, গান, বক্তৃতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালীদের পোস্টের মাধ্যমে এই প্রচার চালাচ্ছে। তাদের লক্ষ্য সৌদি আরবসহ প্রতিপক্ষকে চাপে রাখা। সৌদি আরব আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন করে, যার সঙ্গে হুতিদের গৃহযুদ্ধ চলছে।

চলতি গ্রীষ্মে যুদ্ধ নতুন করে তীব্র হওয়ার পর হুতিদের এই প্রচার আরও গতি পেয়েছে। এসব প্রচারে নিজেদের ইসলামের রক্ষক এবং বিদেশি প্রভাবের বিরোধী শক্তি হিসেবে তুলে ধরছে গোষ্ঠীটি।

গত মাসে সৌদি আরব অভিযোগ করেছিল, হুতিরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে মক্কাকে লক্ষ্যবস্তু করেছে। তবে হুতিরা এই অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেছে। ইসলামের পবিত্রতম শহর মক্কায় অবস্থিত কাবা মুসলমানদের প্রধান ধর্মীয় কেন্দ্র।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হুতিদের প্রেসিডেন্ট মাহদি আল মাশাত গোষ্ঠীটির সরকারি সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্যে বলেন, ‘যারা এপস্টিনকে কাবার গিলাফ দিয়েছে, তারাই মক্কাকে লক্ষ্যবস্তু করছে।’

এপস্টিনের সঙ্গে সংশ্লিষ্ট নথি প্রকাশ এবং কাপড় উপহার দেওয়ার প্রতিবেদন নিয়ে সৌদি কর্মকর্তারা এখন পর্যন্ত হুতিদের অভিযোগের জবাব দেননি।

হুতিদের নেতা মাহদি আল মাশাতের বক্তব্য গোষ্ঠীটির বিভিন্ন প্রচারমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। ইয়েমেনের কৌতুকশিল্পী মুস্তাফা আল মোমারি এ বিষয়ে একটি ভিডিও তৈরি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তার অনুসারীর সংখ্যা ২৭ লাখের বেশি। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের একজন ঐতিহ্যবাহী সংগীতশিল্পীও এই অভিযোগ নিয়ে একটি গান লিখেছেন।

২০২৩ সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর হুতি ও সৌদি আরবের বিষয়ে অবস্থান পরিবর্তন করা মুস্তাফা আল মোমারি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানেরও সমালোচনা করেছেন।

এদিকে, এপস্টিনের বিষয়টি হুতি নেতাদের বক্তৃতাতেও বারবার উঠে আসছে। ২০১৯ সালে নিউইয়র্কের একটি কারাগারে আত্মহত্যা করে মারা যান এপস্টিন বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন। তিনি একজন ইহুদি ও ধর্মনিরপেক্ষ মার্কিন নাগরিক ছিলেন।

গত ফেব্রুয়ারিতে দেওয়া এক ভাষণে হুতিদের নেতা আবদুল মালিক আল হুতি বলেন, ‘এপস্টিনের নথিগুলো গুরুতর মনোযোগ দাবি করে। এগুলো এমন একটি জায়নবাদী প্রজননকেন্দ্রের চিত্র তুলে ধরে, যেখানে নেতা ও অভিজাতদের তৈরি করা হয়।’

হুতিদের এই কৌশল কিছু ক্ষেত্রে তাদের বাইরেও মনোযোগ আকর্ষণ করছে বলে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এপস্টিনের নথি নিয়ে নিয়মিত আলোচনা করা জনপ্রিয় ডানপন্থী পডকাস্ট উপস্থাপক জেক শিল্ডস হুতিদের প্রতিরোধক্ষমতার প্রশংসা করেছেন।

হুতিদের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তাদের বড় ভক্ত। আমার মনে হয়, তারা বেশ দুর্ধর্ষ।’

আরও পড়ুন

ফ্রান্সে আবারও বিক্ষোভের প্রস্তুতি, মোতায়েন হচ্ছে ৭০ হাজার পুলিশ

শিক্ষার্থী ও মুনাফার আশায় ভারতে আসছে ব্রিটেনের অভিজাত স্কুলগুলো

ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত বিরোধ নেই, পুতিনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিরোধী জেলেনস্কি

সূত্র: এনডিটিভি

/অ

  • সৌদি আরব
  • হুতি
  • অস্ত্র
এ সম্পর্কিত আরও খবর
যুক্তরাষ্ট্র হামলা চালালে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আহ্বান ইরানি আইনপ্রণেতার
যুক্তরাষ্ট্র হামলা চালালে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আহ্বান ইরানি আইনপ্রণেতার
নওগাঁয় অস্ত্র, মাদক ও নগদ টাকাসহ গ্রেপ্তার ৩
নওগাঁয় অস্ত্র, মাদক ও নগদ টাকাসহ গ্রেপ্তার ৩
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সাহেদের মরদেহ পৌঁছাল বাড়িতে
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সাহেদের মরদেহ পৌঁছাল বাড়িতে
সৌদির বিভিন্ন স্থাপনায় হুতিদের হামলা, তীব্র নিন্দা বাংলাদেশের
সৌদির বিভিন্ন স্থাপনায় হুতিদের হামলা, তীব্র নিন্দা বাংলাদেশের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X